×

ময়মনসিংহ

ময়মনসিংহে কৃষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

ময়মনসিংহে কৃষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ছবি: ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালত

ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়া। তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অন্যদিকে সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুলপুর এলাকায় কৃষক আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এ রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিওয়াইডির নতুন হাইপারকার ‘ডেনজা জি’ আগে যাবে ইউরোপে

বিওয়াইডির নতুন হাইপারকার ‘ডেনজা জি’ আগে যাবে ইউরোপে

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App