×

খেলা

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করতে বাংলাদেশকে ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য পেরোতে হবে। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা। কিউইদের বিপক্ষে এই সংস্করণ এতো বেশি রান তাড়া করে জেতার পূর্ব কোনো নজির নেই টাইগারদের।

তাই জয়ের জন্য বাংলাদেশকে এখন নতুন রেকর্ড গড়তে হবে। টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি মাত্র ১৩৫ রানের, যা এসেছিল ২০২৩ সালে। আজ সেই রেকর্ড ভেঙে অনেক দূর যেতে হবে লিটন দাসের দলকে।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের শুরুটা অবশ্য মন্দ ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার টিম রবিনসনকে রান আউটের ফাঁদে ফেলে সাজঘরে পাঠায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার ৮৮ রানের ঝোড়ো জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন। মজার ব্যাপার হলো, দুই ব্যাটারই ব্যক্তিগত ৫১ রান করে আউট হয়েছেন। ক্লার্ক ৩৭ বল ও ক্লেভার মাত্র ২৮ বল খেলে নিজেদের ফিফটি পূর্ণ করেন।

মাঝপথে ১০ ওভারে ১০০ রান তোলা নিউজিল্যান্ড শেষ দিকে কিছুটা চাপে পড়ে। রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে ড্যান ফক্সক্রফট (৩) ও বেভান জ্যাকবস (১) দ্রুত বিদায় নিলে রানের গতি কিছুটা কমে যায়। তবে অধিনায়ক নিক কেলির ৩৯ ও জশ ক্লার্কসনের ৩০ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় সফরকারীরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন সর্বোচ্চ ২টি উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App