×

ময়মনসিংহ

বৃষ্টি ও উজানের ঢলে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেমি ওপরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:১৬ পিএম

বৃষ্টি ও উজানের ঢলে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেমি ওপরে

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরী নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) বিকেল ৩টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, টানা বর্ষণের পাশাপাশি ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসছে। এতে শেরপুরের নদ-নদীগুলোর পানির স্তর দ্রুত বাড়ছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর জানান, চেল্লাখালী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। তিনি বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, নকুগাঁও পয়েন্টে ভোগাই নদীর পানি বিপৎসীমার ৩৫৩ সেন্টিমিটার নিচে এবং নালিতাবাড়ী পয়েন্টে একই নদীর পানি বিপৎসীমার ৪১৫ সেন্টিমিটার নিচে রয়েছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বিপৎসীমার ৮২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাদের মতে, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানির স্তর আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

যুদ্ধের মাঝেও জেট ফুয়েল সরবরাহে শঙ্কা নেই: ইইউ

যুদ্ধের মাঝেও জেট ফুয়েল সরবরাহে শঙ্কা নেই: ইইউ

খাজনা ও বাড়তি ওজন, সিন্ডিকেটে জিম্মি কৃষক

খাজনা ও বাড়তি ওজন, সিন্ডিকেটে জিম্মি কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App