×

ময়মনসিংহ

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:০৩ পিএম

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ রেলপথে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। এর মাত্র একদিন আগেই একই রুটে আরেকটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। পরপর এমন দুর্ঘটনায় এই রুটের ট্রেন চলাচল ও যাত্রী নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় গফরগাঁওয়ের হাতীখলা এলাকায় ঢাকাগামী 'জামালপুর কমিউটার' ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকে। চালক ও রেলকর্মীদের চেষ্টায় ইঞ্জিন সচল হলে সকাল সোয়া ১০টায় ট্রেনটি মশাখালী স্টেশনের দিকে রওনা হয়। কিন্তু এই ধাক্কা সামলে ওঠার এক ঘণ্টার মাথায় বেলা সোয়া ১১টায় ঘটে দ্বিতীয় ঘটনা। এবার ঢাকা থেকে ছেড়ে আসা 'দেওয়ানগঞ্জ কমিউটার' ট্রেনের ইঞ্জিন বিকল হয় ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায়। ফলে আবারও বন্ধ হয়ে পড়ে এই রুটের ট্রেন চলাচল।

এর আগে, গতকাল রোববার দুপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় আগুন লাগে। পরে মেরামতের পর প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘সকাল থেকে ঢাকা ও জামালপুরগামী দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। বর্তমানে রুটটিতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

তিনি আরো বলেন, এই রুটে চলাচলকারী বেশিরভাগ ইঞ্জিনই পুরোনো। অতিরিক্ত ব্যবহারের কারণে ইঞ্জিন গরম হয়ে বিকল হচ্ছে। নতুন ইঞ্জিন সংযোজন ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, ‘ফাতেমানগর স্টেশনে আটকে পড়া ট্রেন উদ্ধারে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ জংশন ও আউলিয়ানগর স্টেশনেও দুটি ট্রেন আটকা পড়ে আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যতই ঝাঁকুনি দিক, আমরা পিছু হটবো না

এসপি মাসুদ যতই ঝাঁকুনি দিক, আমরা পিছু হটবো না

আবার দেখা হবে

আবার দেখা হবে

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

জনকণ্ঠের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএফইউজে-ডিইউজে

জনকণ্ঠের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএফইউজে-ডিইউজে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App