×

ময়মনসিংহ

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০২:৫২ পিএম

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। নিহতরা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা ও আহতদের উদ্ধারকারী বাবর মিয়া গণমাধ্যমকে জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং অটোরিকশায় থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন নিহত হন। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজহারুল আমিন বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হই তাদের মধ্য থেকে দুইজন মারা গিয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোণা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে এখন পর্যন্ত আমি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আরো দুইজন মারা গিয়েছে বলে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে নিহত বাকি দুইজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

‘ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি’

ট্রাম্প ‘ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App