×

ময়মনসিংহ

শ্যালোমেশিনের পাখায় কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

শ্যালোমেশিনের পাখায় কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধান উড়াতে গিয়ে শ্যালোমেশিনের পাখায় কাপড় পেঁচিয়ে মর্জিনা বেগম (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম ওই গ্রামের মোজাম্মেল হক ওরফে মন্টু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে শ্যালোইঞ্জিনের সঙ্গে পাখা লাগিয়ে ধান উড়ানোর কাজ করছিলেন মর্জিনা বেগম। একপর্যায়ে পাখার সঙ্গে তাঁর পরনের কাপড় পেঁচিয়ে গেলে তিনি গুরুতরভাবে আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App