×

ময়মনসিংহ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

Icon

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ৫টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল বাবেলাকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন ৫টি ভারতীয় গরু উদ্ধার করেন। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, কাস্টমসের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গরুগুলো নিলামে বিক্রি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

লালমনিরহাট প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী আর নেই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, ৫ গরু জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App