×

অন্যান্য

ঢাকায় ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

ঢাকায় ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ শুক্রবার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪

শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখা কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ সিজন-২ আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ, সাংবাদিকতা এবং আবৃত্তিসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হবে। 

গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ এই আসরটি এবার বসছে রাজধানীর ‘হলিডে ইন’ পাঁচ তারকা হোটেলে।

এবার সিজন-২ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতার সেরাদের পুরস্কার প্রদান করা হবে। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক বিশিষ্ট ফটোগ্রাফার নুর উদ্দিনকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হবে। 

এবার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল। 

এছাড়া ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য তরুণ ব্যাংকার সিটি ব্যাংক পিএলসির এসোসিয়েট ম্যানেজার মো. আনিসুল ইসলাম, সেরা উদ্যোক্তা হিসেবে শাহনাজ কালেকশানের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন, দ্যা মেগনেটস এর প্রতিষ্ঠাতা সিইও নাসরিন আক্তার মিলা, বাণিজ্যে বিশেষ অবদানের জন্য মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. ইয়াছিন, সৃজনশীল লেখালেখির জন্য কবি সাবরিনা ইসলাম নীড় পাচ্ছেন এবারের গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড।

জানা গেছে, জুরি বোর্ডের দায়িত্ব পালন করেছেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ, চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, গ্লোবাল স্টার কমিউনিকেশনের চেয়ারম্যান মাশায়েদ রহমান মুন এবং বিনোদন সাংবাদিক মাসিদ রণ। 

পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। এই পর্বে থাকবে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, রবি চৌধুরী, ন্যান্সি, তানজিন তিশা, আনিকা কবির শখ, মৌসুমি হামিদ, প্রিয়া জান্নাতুল, আব্দুন নুর সজল, বারিশ হক, স্টাইলিস কোরিওগ্রাফার গৌতম সাহাসহ তারকাদের নাচ ও গান পরিবেশনা। 

গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন জানান, আমাদের বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে দেশে এবং দেশের বাহিরে মানুষদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের এই সংগঠন। এ লক্ষে ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের এই আয়োজনে সহযোগিতা করছে ইভেন্ট সিটি, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই, দৈনিক মানবজমিন, দৈনিক খোঁজখবর, অনলাইন পার্টনার স্টার গল্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App