×

জাতীয়

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে আজ আবার অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০৯:০৭ এএম

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার দাবিতে আজ আবারও রাজপথে নামছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় অবরোধ করবে তারা।

এদিকে আজ সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে সরকারের জরুরি বৈঠক হবে। ইতোমধ্যেই শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) চালিত সব বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঘোষণা করেছে। বেসরকারি বাসের মালিকরা এ বিষয়ে কী করবেন তা ঠিক করতে আজ আবারও বৈঠকে বসছেন বিআরটিএসহ মালিক, শ্রমিক সংগঠনের নেতারা।

গত বৃহস্পতিবারের মতো আজও রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, আসাদগেট, রামপুরা ব্রিজ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে আছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছে। গত বৃহস্পতিবার শহরের আটটি মোড়ে একযোগে অবরোধ করে ছাত্ররা।

গতকাল শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশে সব বিআরটিসি বাসে ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বিআরটিসি দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান তিনি। আগামী বুধবার ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App