×

জাতীয়

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের খালগুলোর আবর্জনা দ্রুত পরিষ্কারের সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩৫ পিএম

ময়লা ফেললে জরিমানা

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলোর আবর্জনা দ্রুত পরিষ্কার করা এবং খালে আবর্জনা ফেললে তাদের জরিমানা করার সুপারিশ করেছে জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম নগরীতে পুরাতন জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে সেগুলো দ্রুত অপসারণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা বলেছে কমিটি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং আনোয়ারুল আশরাফ খান অংশ নেন।

বৈঠকে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলোর আবর্জনা দ্রুত পরিষ্কারের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করা এবং স্হায়ী জনবল নিয়োগের মাধ্যমে কেউ যেন আবর্জনা না ফেলতে পারে বা আবর্জনা ফেললে জরিমানা করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App