×

জাতীয়

ভোট কেন্দ্রের সামনে যুবদল নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০১:৫৯ পিএম

ভোট কেন্দ্রের সামনে যুবদল নেতা আটক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ। ছবি: ভোরের কাগজ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের ভোটে মোট ১৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমের মাধ্যমে সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। এরই মধ্যে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সুখনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ২০ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকির কেন্দ্রের সামনে থেকে মনোয়ার হোসেন সুখনকে আটক করা হয়। ২২ নাম্বার ওয়ার্ডের যুবদল সভাপতি কাজী সোহাগ এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এছাড়া অনেক কেন্দ্র থেকে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ এসেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সবাইকে ভোট দিতে হচ্ছে।

সকাল ৮টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনের তুলনায় দেড়গুণ ইভিএম রাখা হয়েছে।

নৌকার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এ দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ছাড়াও ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App