×

জাতীয়

ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলা: সাংবাদিক শাকিলের জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৫:৪০ পিএম

বিয়ের আশ্বাস দিয়ে এক নারী উপস্থাপিকাকে ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের নির্দেশে গত বছরের ৬ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাকিল। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজকের দিনটি ধার্য করেন।

গত ৮ নভেম্বর হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন আসামি শাকিল। হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এরপর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক নারী চিকিৎসক ও উপস্থাপিকার সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে আর বিয়ে করতে রাজি না হওয়ায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App