×

জাতীয়

বাড্ডায় গ্যাস বিস্ফোরণ: স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১০:৪৪ এএম

বাড্ডায় গ্যাস বিস্ফোরণ: স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানীর বাড্ডা কড় বেড়াইদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় স্বামী আবু সাইদ হাসানের (৩৭) পর স্ত্রী রেখা আক্তার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (২৮ মার্চ) ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবু সাইদের চাচা নুর ইসলাম। তিনি জানান, রেখার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানান, রেখার ৩০ শতাংশ ও সাইদের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গত বুধবার ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান আবু সাইদ। ১১ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সাফা ও ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ছেলে সাফিয়ান ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত বুধবার (২৩ মার্চ) ভোররাত পৌনে চারটার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয় তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।

ঘটনার দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তিনতলা বাড়ির তৃতীয় তলায় পরিবারটি থাকে। রাত তিনটা ৪০ মিনিটে বাসার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এতে আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চারটা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। আর দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

কাপ্তান বাজারে সাইদের মাংসের দোকান রয়েছে। আর তার স্ত্রী রেখা গৃহিণী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App