×

জাতীয়

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে গ্রামে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৫:০০ পিএম

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে গ্রামে

সেচ। ফাইল ছবি

গ্রামে আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আরও পড়ুন: বুধবার থেকে অফিস ৮-৩টা, শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি সেচ সুবিধার দিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটিই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সরকারি অফিস-আদালতে পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে। বন্ধ থাকবে পর্দার ব্যবহার। সেচ সুবিধার জন্য আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। আরও পড়ুন: খাবার হোটেল রাত ১০টায়, সিনেমা হল বন্ধ ১১টায় এ সময় মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে স্কুল বন্ধ থাকবে সপ্তাহে দুদিন। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App