×

জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৫:১৬ পিএম

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু। ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রোকন (৩২) ও শাহাদত (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশের নির্মাণাধীন ভবনে এই ঘটনাটি। মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের সহকর্মী কবির হোসেন বলেন, তারা পশ্চিম আগাঁরগাও পানির ট্যাংকির পাশে নির্মাণাধীন ১৪তলা ভবনে কাজ করছিল। রোকন ও শাহাদত দু’জন রাজমিস্ত্রীর কাজ করতো। তারা দু’জন ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেধে প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচান ছিড়ে দু’জন নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কবির আরও বলেন, তাদের দু’জনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতো তারা। তবে তাদের বাড়িতে এখনও বিস্তারিত জানানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাদের বিস্তারিত সকল তথ্য এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App