×

জাতীয়

জামিন পেলেন পাপুলের শ্যালিকা জেসমিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

জামিন পেলেন পাপুলের শ্যালিকা জেসমিন

ছবি: সংগৃহীত

কুয়েতে দণ্ডপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানকে পল্টন থানার অর্থপাচার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন।

এরআগে, ২০২০ সালের ২২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় সিআইডির সহকারী পুলিশ সুপার আলামিন বাদী হয়ে কাজী শহিদুল ইসলাম পাপুল, তার শ্যালিকসহ আট জনের বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করেন।

বাকি আসামিরা হলেন, পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, পাপুলের ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জব ব্যাংক ইন্টারন্যাশনালের ম্যানেজার গোলাম মোস্তফা, জেসমিন প্রধানের মালিকানাধীন কোম্পানি জেডাব্লিউ লীলাবালী ও কাজী বদরুল আলম লিটন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।

এদিকে মামলার অভিযোগে বলা হয়, সংসদ সদস্য পাপুল সংঘবদ্ধভাবে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় মানবপাচারের মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া এই অর্থ বিদেশে পাচার করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া পাপুলসহ বাকি আসামিদের বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App