×

জাতীয়

বিরোধী দলীয় নেতা রওশনকে বাদ দিতে স্পিকারের কাছে চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

বিরোধী দলীয় নেতা রওশনকে বাদ দিতে স্পিকারের কাছে চিঠি

জি এম কাদের ও রওশন এরশাদ। ফাইল ছবি

ব্যাংককে চিকিৎসাধীন রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে বাদ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে মনোনয়ন দিতে এই চিঠি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে চিঠি পৌছে দেন জাতীয় পার্টির মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

ওই চিঠিতে জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য স্বাক্ষর করেন। তবে স্বাক্ষর করেননি রওশন এরশাদের পক্ষের এমপিরা। এর আগে বিকালে সংসদ ভবনে জি এম কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ২৬ জন এমপির মধ্যে ২২ জন রওশনের বিপক্ষে স্বাক্ষর করেন।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতা অনেকদিন ধরে অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদেও ঠিকমত আসতে পারছেন না। এজন্য সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, জাপা চিঠি দিলেও এ ব্যাপারে অনুমোদন দেওয়ার এখতিয়ারর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তবে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনও সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন। সংরক্ষিত আসনসহ সংসদে জাতীয় পার্টির সদস্য সংখ্যা ২৬ জন।

দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের দ্বন্দ্ব পুরনো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের নীতিনির্ধারণী পর্যায়ের নানা বৈঠকে দু’জন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বর্তমানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকার একদিনের মধ্যেই জাপার সংসদীয় দল বৈঠক করে এই সিদ্ধান্ত নিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App