×

জাতীয়

আজ বিশ্ব যক্ষ্মা দিবস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৮, ১২:৩১ পিএম

আজ বিশ্ব যক্ষ্মা দিবস
আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে বাংলাদেশে প্রতিবছর ৬৬ হাজার মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছেন। অর্থাৎ সে হিসেবে প্রতিদিন দেশে যক্ষ্মায় ১৮০ জনের মৃত্যু হচ্ছে। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির চিকিৎসা কর্মকর্তা নাজিস আরেফিন বলেন, দেশে যক্ষ্মা এখনও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্য উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশে প্রায় ৬৬ হাজার জনের মৃত্যুর কারণ যক্ষ্মা। আর নতুন করে এই জীবাণুতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার জন। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মার প্রকোপ এবং ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি এমন দেশের তালিকা তৈরি করেছে। দুটি তালিকাতেই বাংলাদেশের নাম আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App