×

জাতীয়

ইউএনও মেহরুবা ইসলামকে বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯ এএম

ইউএনও মেহরুবা ইসলামকে বদলি

মেহরুবা ইসলাম। ফাইল ছবি

অবশেষে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। সম্প্রতি উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ভেঙে সমালোচনার শিকার হন তিনি

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো।

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে বিতরণ না করে খেলোয়াড় ও কয়েক শ’ দর্শকের সামনে ট্রফি ভেঙে ফেলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App