×

জাতীয়

সংগীত পরিচালক জে কে মজলিশ কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৭ পিএম

সংগীত পরিচালক জে কে মজলিশ কারাগারে

ছবি: সংগৃহীত

সংগীত পরিচালক জে কে মজলিশ কারাগারে

জে কে মজলিশ। ফাইল ছবি

সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি পুলিশকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরটিভির জনপ্রিয় আয়োজন ‘ফোক স্টেশন’-এর গানগুলোর স্বত্ব নিয়ে প্রতারণার অভিযোগে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত জে কে মজলিশকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে জে কে মজলিশের জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে, রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে জে কে মজলিশকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিসিটি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ ও ইন্সপেক্টর আসাদুজ্জামানের নেতৃত্বে একটি গোয়েন্দা দল তাকে গ্রেফতার করে। তবে মামলার অন্য আসামিদের এখনো খুঁজছে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জে কে মজলিশ অর্থের বিনিময়ে পুরোনো জনপ্রিয় লোকসংগীতগুলোর মিউজিক রি-অ্যারেঞ্জ করলেও তিন বছর পর আরটিভি ‘ফোক স্টেশন’-এর প্রায় আড়াইশ’ গানের স্বত্ব তার নিজের বলে দাবি করে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ ও প্রচার করছেন। সরাসরি বাংলাদেশ থেকে বেআইনিভাবে সহযোগিতা করেছে ‘গানবক্স’ নামের একটি প্রতিষ্ঠান; যারা বিভিন্ন ধরনের গান শিল্পী ও কম্পোজারদের কাছ থেকে সংগ্রহ করে বিদেশি অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করে থাকে।

বিষয়টি নিয়ে একাধিকবার বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) থেকে জে কে মজলিশের সঙ্গে কথা বলা হয়। তিনি ওয়ার্ক ফর হায়ার বেসিস মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন, এ বিষয়টি তাকে বোঝানো হয়। পরবর্তী সময়ে বেঙ্গল মিডিয়া করপোরেশন থেকে তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু এতেও কর্ণপাত না করায় আরটিভি কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার অন্য দুই আসামি হলেন জুয়েল ডি কস্তা ও গানবক্স মিউজিকের স্বত্বাধিকারী।

উল্লেখ্য, জে কে মজলিশ যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আরটিভির কপিরাইটকৃত গানগুলো প্রচার করেছে, সেগুলো হলো— স্পটিফাই, অ্যাপেল মিউজিক, প্রাইম মিউজিক, জিও সেভেন, ডিজার, ইউটিউব মিউজিক ও স্টার আই টিউনসসহ আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম। তবে জে কে মজলিশ ও তার সহযোগীদের প্রতারণার বিষয়টি ইন্টারন্যাশনাল মিউজিক ডিস্ট্রিবিউশন এজেন্সি ফুগা (fuga)-তে ধরা পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App