×

জাতীয়

নতুন দুই রুটে আজ থেকে চালু হচ্ছে নগর পরিবহন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০১:০৫ এএম

নতুন দুই রুটে আজ থেকে চালু হচ্ছে নগর পরিবহন

ফাইল ছবি

বাস রুট রেশনালাইজেশনে আরও দুটি পথে চালু হচ্ছে নগর পরিবহন সেবা। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার এবং ঘাটারচর থেকে কদমতলীর পথে নগর পরিবহনের ১০০ বাস চলবে।

জানা যায়, ২০২১ সালের শেষের দিকে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি সবুজ রঙের বাস দিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়। ৩০টি বাস দেয় বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সসিলভার। বৃহস্পতিবার চালু হতে যাওয়া ১০০টি বাসের ৫০টি দেবে বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠানের।

২১ থেকে ২৮- এই আট রুটে ‘গ্রিন কাস্টারে’ সবুজ রঙের বাস চলবে। দুই দফা তারিখ ঘোষণা করে অবশেষে দুটি রুটে বাস চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার বছিলার যাত্রী ছাউনি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এসব বাসের চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, যুগ্ম আহ্বায়ক উত্তরের মেয়র আতিকুল ইসলামও থাকবেন উদ্বোধন অনুষ্ঠানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App