×

জাতীয়

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১১:৫৩ পিএম

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর দক্ষিণখানের কসাই বাজার এলাকায় খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন- মারিয়া (১৮), নবীন (২৫), মামুন (২৫), শান্ত (১৮), মজিবুর (৫২) ও মোক্তার (৩৬)। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

ডা. এসএম আইউব বলেন, দক্ষিণখানে দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। মারিয়ার শরীরের ২৫ শতাংশ, নবীনের ৩৫ শতাংশ, মামুনের ২২ শতাংশ, শান্তর ১৬ শতাংশ, মুজিবুরের ২৫ শতাংশ ও মোক্তারের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধদের সঙ্গে আসা এক আত্মীয় জানান, কসাই বাজারের একটি খাবার হোটেলে হঠাৎ বিস্ফোরণ হয়। তখনই ক্রেতা ও পথচারীসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এখানে আনা হয়। বর্তমানে তাদের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App