×

জাতীয়

কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, কলেজটি যাত্রা শুরু করেছিল ২০১৪ সালে। এরপর বিভিন্ন সময় এখানে ভর্তি হয়েছে অনেক শিক্ষার্থী। কিন্তু নিয়মিত ক্লাস না হওয়া, ব্যাপক শিক্ষক সংকট, কলেজ থেকে হাসপাতালের বেশি দূরত্ব, কলেজ হাসপাতালটিতে ২৫০ বেড থাকার কথা থাকলেও ছিল ১৭৯ বেড, হাসপাতালে রোগী স্বল্পতা, ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়ার মতো মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব ছিলো। এসব কারণে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন মেলেনি প্রতিষ্ঠানটির। আর এ কারণেই ভর্তিকৃত শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়ে। এ অবস্থায় মাইগ্রেশনের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App