×

জাতীয়

বিজয় দিবসে অনুষ্ঠানের অনুমতির প্রজ্ঞাপন বাতিলের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৮:৫১ পিএম

বিজয় দিবসে অনুষ্ঠানের অনুমতির প্রজ্ঞাপন বাতিলের দাবি

ছবি: ভোরের কাগজ

মহান বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সরকারি অনুমতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিস্ময় প্রকাশ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার (২ নভেম্বর) জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকামউল্লাহ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঐতিহ্য এবং আদর্শ সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার ফল সবাই বললেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যত এক্ষেত্রে নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সামাজিক মূল্যবোধ, নীতি নৈতিকতা, অসাম্প্রদায়িক চেতনা এবং বৈষম্যহীন সম্প্রীতির সমাজ নির্মাণে সংস্কৃতির গতিপথকে রুদ্ধ না করে বিধি-নিষেধ প্রত্যাহার করে সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App