×

জাতীয়

বকেয়া আদায়ে রাজধানীতে অভিযানে তিতাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:৩৫ পিএম

বকেয়া আদায়ে রাজধানীতে অভিযানে তিতাস

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বকেয়া বিল আদায়ের লক্ষে রাজধানীতে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান শুরু করেছে। সোমবার (১৪ নভেম্বর) থেকে এই অভিযান শুরু হয়।

তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক সেলিম মিয়া জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা ও শিল্পপ্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার কোটি টাকা বকেয়া বিল রয়েছে। বিভিন্ন সময়ে এসব গ্রাহককে কয়েকবার করে নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তারপরেও বকেয়া আদায়ে কোনো অগ্রগতি নেই। একারনে বকেয়া বিলের গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস কর্তৃপক্ষ অভিযানে নেমেছে। মূলত নোটিশ দেয়ার পরেও যারা বিল পরিশোধ করেনি তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে বাড্ডা, কুড়িল, দক্ষিণখান, উত্তরখান, উত্তরা ও গুলশানের বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান শুরু হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে এক দফা সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালায় তিতাস। চলতি মাসের ৮ ও ৯ তারিখেও বেশ কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া আদায় না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App