×

জাতীয়

মাদক মামলায় পরী মণির বিরুদ্ধে আরেকজনের সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৩:১৬ পিএম

মাদক মামলায় পরী মণির বিরুদ্ধে আরেকজনের সাক্ষ্য

ছবি: সংগৃহীত

মাদক মামলায় পরী মণির বিরুদ্ধে আরেকজনের সাক্ষ্য

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আলোচিত- সমালোচিত চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে আরো একজন সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে জব্দ তালিকার সাক্ষী রাজিব হাসান সাক্ষ্য দেন। এ সময় পরী মণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী হাজিরা দেন।

এরপর আদালত জব্দ তালিকার সাক্ষীর জবানবন্দি নেন। এ সময় আসামিপক্ষ জেরার জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেন। এছাড়া এদিন মামলায় জামিনে থাকা দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

এরআগে, গত ১২ মে পরী মণির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। পরে ২ জুন আদালত এ অভিনেত্রীর ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন। এদিকে গত ৫ জানুয়ারি আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। অন্যদিকে গত বছরের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরী মণিসহ তিনজনকে দেশি বিদেশি মদের বোতল ও এলএসডি মাদকসহ আটক করা হয়। পরে বনানী থানায় র‍্যাব বাদী হয়ে পরী মণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

এ মামলায় পরী মণির প্রথম দফায় চারদিন, দ্বিতীয় দফায় দুইদিন ও তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। গ্রেফতারের ২৬ দিন পর ৩১ আগস্ট পরী মণিকে নারী, শারীরিক অসুস্থতা ও অভিনেত্রী এই তিনটি বিবেচনায় জামিন দেন আদালত। সেসময় থেকে পরি মণিসহ তার দুই সহযোগী জামিনে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App