×

জাতীয়

মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৩১ পিএম

মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

আফ্রিকায় যাওয়ার পথে যাত্রাবিরতির অংশ হিসেবে কয়েক ঘণ্টার সফরে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিন গ্যাং।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মঙ্গলবার মধ্যরাতের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা আছে।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে, সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়কালে জানান, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন কিন গ্যাং। ৯-১৬ জানুয়ারি এই ৫ দেশ সফর করবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App