×

জাতীয়

এসির মিস্ত্রী সেজে গৃহকর্মী খুন, প্রতিবেদন ১৬ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪ পিএম

রাজধানীর সবুজবাগ এলাকার বেগুনবাড়িতে এসি মিস্ত্রী সেজে বাসায় ডাকাতির সময় তানিয়া আফরোজ নামের এক গৃহকর্মীকে খুনের মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১৬ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুর বাশার প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ মার্চ পরবর্তী দিন ধার্য করেন। আদালতে সবুজবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, এসির মিস্ত্রি বাপ্পী, তার দুই সহযোগী রুবেল ফকির ও সুমন হোসেন। তারা নিজেদের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ মার্চ রাতে নিহত নারী তানিয়ার বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। তখন সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এসময় তানিয়াকে খুন করে বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায় খুনি। বাকি দুইজন হত্যার সময় বাপ্পীর সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এছাড়া ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের মধ্যে মেয়ের বয়স তিন বছর ও ছেলের বয়স ১০ মাস। এ ঘটনার পরদিন তার স্বামী ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App