×

জাতীয়

ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থি নীল প্যানেলের ভোট বর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০ পিএম

ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থি নীল প্যানেলের ভোট বর্জন

ঢাকা বার নির্বাচন

অনিয়ম, জালভোট, ভোটের হিসাবে গড়মিলের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী  আইনজীবী ঐক্য নীল প্যানেলের প্রার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।নির্বাচনে কারচুপির অভিযোগ এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন তারা। আগামীকালের (২৩ ফেব্রুয়ারি) ভোট বর্জন করেন এবং অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে অনুরোধও জানান তারা।

বিএনপিপন্থি আইনজীবী হান্নান ভূঁইয়া জানান, অনিয়ম, জালভোট,১০০৫ টি ভোটের হিসাবে গড়মিল ও ভোট চুরির প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঢাকা বারের ভোট বর্জন করেছে। বিএনপিপন্থী নীল প্যানেলের প্রার্থীরা অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।

এর আগে ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ মেয়াদে কার্যকরি কমিটির দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিন ভোটাধিকার প্রয়োগ করেন পাঁচ হাজার ২৮ জন। এদিন সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ হবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদকে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের নির্বাচন করছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল দলের সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদকে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App