×

জাতীয়

সায়েন্সল্যাবের বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৯:১৯ পিএম

সায়েন্সল্যাবের বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জহুর আলী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে উন্নীত হলো।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, তার শরীরে ৪৪ শতাংশ দগ্ধ ছিল। সাথে শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছিল। সন্ধ্যায় আইসিইউতে মারা যান তিনি।

স্বজনরা জানিয়েছেন, শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সে অফিস সহায়ক হিসেবে কাজ করতেন তিনি। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়।

এর আগে গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণের দিনই তিনজন মারা যান। অপরদিকে, গত মঙ্গলবার চিকিৎসাধীন মারা যান আয়শা আক্তার আশা (২৬) নামে আরো একজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App