×

জাতীয়

মেয়র পদে জাহাঙ্গীর ও তার মা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম

মেয়র পদে জাহাঙ্গীর ও তার মা

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৬ এপ্রিল) বিকাল ৩টার দিকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. মোখলেছুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ এর ফোকাল পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান।

গাজী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার সাড়ে ৩টা পর্যন্ত। এর একদিন আগে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিনসহ মেয়র পদে ৪জন, সাধারণ আসনে কাউন্সিলর পদে ১৯১ জন ও সংরক্ষিত আসনে ৬৪ জনসহ মোট ২৫৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে ৪৫১টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App