×

জাতীয়

এমপি ফারুকের মৃত্যুতে স্পিকারের শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০১:৫৮ পিএম

এমপি ফারুকের মৃত্যুতে স্পিকারের শোক

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, জননন্দিত খ্যাতিমান চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ সোমবার (১৫ মে) স্পিকার এক শোক বার্তায় তার রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) আনুমানিক সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন পাঠান (ফারুক)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আকবর হোসেন পাঠান (ফারুক) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।  তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকাই সিনেমার জননন্দিত এ চিত্রনায়ক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ দিয়ে চলচ্চিত্রে আসেন। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অভিনয় করেন বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে। ‘মিয়াভাই’ চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়াভাই’ হিসেবে খ্যাতি পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App