×

জাতীয়

চার সিটিকে ৪৪ ম্যাজিট্রেট দিতে ইসির চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৯:৫৯ পিএম

আসন্ন খুলনা-বরিশাল ও রাজশাহী-সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে নিয়োজিত থাকবে ৪৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। তারা ভোটের আগে পরে পাঁচ দিনের জন্য নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচারকাজ সম্পন্ন করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থাটির আইন শাখার উপ সচিব মো. আব্দুছ সালাম সম্প্রতি আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে উল্লেখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮-এর অধীন নির্বাচনী অপরাধগুলো দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক।

এ জন্য খুলনা, বরিশাল ও রাজশাহী সিটিতে ১০ জন করে ৩০ জন ও সিলেট সিটিতে ১৪ জনসহ মোট ৪৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

পৃথক দুটিতে চিঠিতে আরো বলা হয়েছে, চার সিটি নির্বাচনের ভোটের দুই দিন আগে ভোটের দিন ও ভোটের দুই দিন পর পর্যন্ত মোট পাঁচদিনের জন্য তাদের নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নির্বাচনের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেট মনোনয়ন দেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App