×

জাতীয়

ওয়াসার উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের শাস্তির দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৯:২০ পিএম

ওয়াসার উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের শাস্তির দাবি

ছবি: ভোরের কাগজ

ঢাকা ওয়াসার চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামের একটি সংগঠন।

মঙ্গলবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বজনীন সুপেয় পানির চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি করেন সংগঠনটির নেতারা।

এসময় বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ওয়াসার ভেতরের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। বিভিন্ন স্বার্থান্বেষী মহল ব্যবসায়িক ও রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত। ওয়াসাকে বিতর্কিত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করাই তাদের লক্ষ্য। সবার জন্য সুপেয় পানি নিশ্চিতে সরকারের লক্ষ্যমাত্রা যাতে কোনোভাবেই পূরণ না হয়, তারা সেই চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

সংগঠনের আহ্বায়ক ও মানববন্ধনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ঢাকা সিটি ও আশপাশের এলাকায় বসবাসকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি মানুষ। সবার জন্য দৈনিক পানির চাহিদা প্রায় ২৪০ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসা বর্তমানে উৎপাদন করছে প্রায় ২৬০ কোটি লিটার। ফলে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করা সম্ভব হয়েছে প্রায় ৯৮ শতাংশ। জাতিসংঘের টেকসই উন্নয়নের ১৭টি শর্তের মধ্যে ৬ নম্বরটি হচ্ছে সুপেয় পানি নিয়ে।

২০৩০ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০০৯ সালে পূর্বের ওয়াসার ব্যবস্থাপনায় পরিবর্তন সাধন করে তাকসিম এ খানকে নিয়োগ দেয় সরকার। বর্তমান ব্যবস্থাপক সরকারের নির্দেশে ‘ঘুরে-দাঁড়াও’ ঢাকা ওয়াসা কর্মসূচি নিয়ে পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি সিস্টেম লসের কারণে শতভাগ নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করা সম্ভব নয়। তাই সিস্টেম লস কমাতে ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেয়ার আগে ঢাকা ওয়াসার ঘাটতি ছিল ৪০ শতাংশের বেশি। কিন্তু গত ১০ বছরে সিস্টেম লস কমিয়ে বিভিন্ন এলাকায় ৫ শতাংশে নামানো সম্ভব হয়েছে ও বাইরে তা ২০ শতাংশে নিয়ে আসা সম্ভব হয়েছে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলুল হক, সংগঠনের কেন্দ্রীয় নেতা জিয়াউল হক জিয়া, সাগর আহমেদ, ডা. আমিনুল ইসলাম, শেখ ফরিদ ও রোকেয়া বেগম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App