×

জাতীয়

এলজিআরডি বিভাগে বাজেট বাড়লো দেড় হাজার কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম

এলজিআরডি বিভাগে বাজেট বাড়লো দেড় হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

এবারের প্রস্তাবিত বাজেট ২০২৩-২৪- অর্থ বছরে এ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের মোট বাজেট ধরা হয়েছে ৪৬ হাজার ৭০৪ কোটি টাকা। এরমধ্যে পরিচালন ব্যয় ৬ হাজার ২০০ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ৪০ হাজার ৫০৪ কোটি টাকা। গতবছর অর্থ্যাৎ ২০২২-২৩ অর্থবছরে এই বাজেট ছিলো ৪৫ হাজার ২০২ কোটি টাকা। গতবছরের তুলনায় এ বছর বাজেট বাড়ানো হয়েছে দেড় হাজার (১৫০২) কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তব্যে বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যাপক নজর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় হাজার-হাজার রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন নানা উন্নয়ন কর্মকান্ডে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “গ্রাম হবে শহর”এই শ্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App