×

জাতীয়

রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতের নিষেধাজ্ঞা চেয়ে আপিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৭:০৫ পিএম

রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতের নিষেধাজ্ঞা চেয়ে আপিল

জামায়াতে ইসলামী। ফাইল ছবি

রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতের নিষেধাজ্ঞা চেয়ে আপিল

রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতের নিষেধাজ্ঞা চেয়ে আপিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি। তাদের করা আরেকটি আবেদনে, উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় দলটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।

আবেদন দুটি শুনানির জন্য আগামী ৩১ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর চেম্বার আদালত সোমবার এ আদেশ দেন। এসময় আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়ার আমীর। তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে আমরা দুটি আবেদন করেছি। তার মধ্যে একটি হলো আদালত কর্তৃক নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সেই নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি করেছে তারা, যেটা আদালত অবমাননার শামিল। আরেকটি হলো জামায়াতের ব্যানারে বা তাদের প্রতীক ব্যবহার করে রাজনৈতিক সব ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। চেম্বার আদালত আবেদন দুটি গ্রহণ করে শুনানির জন্য ৩১ জুলাই দিন ঠিক করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

প্রায় এক দশক পরে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত। সমাবেশে নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবি তোলেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App