×

জাতীয়

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: জারিফের স্বীকারোক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: জারিফের স্বীকারোক্তি
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার মাহাদী হাসান জারিফ (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর ওবায়দুল ইসলাম আসামি জারিফকে আদালতে হাজির করেন। জারিফ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে জারিফকে গ্রেপ্তার করে ধানমন্ডি মডেল থানার পুলিশ। জানা গেছে, গত ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। পরের দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App