×

জাতীয়

শাজাহানপুরে যুবলীগ নেতার হত্যাকারী সবাই শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম

শাজাহানপুরে যুবলীগ নেতার হত্যাকারী সবাই শনাক্ত

ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবার নাম পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। হত্যাকারীরা শনাক্ত বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে তাদের নাম, নম্বর আমরা পেয়েছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করবো।

ডিবি প্রধান বলেন, যেহেতু টিপু হত্যাও একই এলাকায়, তাই এই ঘটনার কোন লিংক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, দুইটা ঘটনাই শাহজানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি শীগ্রই গ্রেপ্তার করবো। গ্রেপ্তারের পরে আমরা দেখবো দুই ঘটনার মিল আছে কি না।

পুরান ঢাকা তাহলে এখনো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকেই তো গ্রেপ্তার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি জেলখানায় গিয়েও তারা সলাপরামর্শ করে। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসা করবো আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App