×

জাতীয়

রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৯:৫৩ এএম

রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এক নম্বর গেটের সামনে এক চোরকে গণপিটুনি দেয়ার সময় তাকে বাঁচাতে গেলে চোরের সহকারী ভেবে মো. খালেদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের ভাই সজীব জানান, একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। খালেদ আজ তার কাছে বেড়াতে আসেন। রাতে বাইরে বের হলে খালেদ দেখতে পান ওই এলাকার লোকজন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিচ্ছে। খালেদ ওই যুবককে চিনতে পারায় তিনি তাদের মারতে নিষেধ করেন।

তিনি জানান, এতে তারা ক্ষিপ্ত হয়ে খালেদকে চোরের সহকারী ভেবে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের মধুখালী থানার জাফরাকান্দি গ্রামের আব্দুস সামাদ শেখের সন্তান খালেদ। তিনি রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App