×

জাতীয়

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি দুই জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি দুই জন কারাগারে

ছবি : সংগৃহীত

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি দুই জন কারাগারে

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় করা মামলায় দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া দুই আসামি হলেন-মনিরুল শেখ ও ইমামুল কবির।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক নূরনাহার খাতুন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। ইমামুলের পক্ষে তার আইনজীবী প্রদীপ দেবনাথ এবং মনিরুলে পক্ষ গোলাম মওলা জামিন চেয়ে আবেদন করেন। তবে জামিনের বিষয়ে শুনানির দিন আগামিকাল সোমবার রাখার আবেদন করেন আইনজীবীরা।

আসামিপক্ষের নিবেদন মতে আদালত দুই আসামিকে কারাগারে পাঠিয়ে আগামিকাল সোমবার জামিন শুনানির দিন ঠিক করেন। বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য জানান।

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির শিকার হয়। ডিবি প্রধান হারুন অর রশীদ শনিবার সাংবাদিকদের জানান, দুই দিন আগে ‘সুড়ঙ্গ’ ছবির প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা এসেছিল আমার কাছে। ছবিটি দেশের ও বিদেশের অনেকগুলো হলে চলছে। প্রচুর দর্শক সমাগম হচ্ছে। সে মুহূর্তে কে কারা দর্শককে হলে যাওয়া থেকে বিরত রাখার জন্য ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করে। সেটা আইনের দৃষ্টিতে অপরাধ এবং প্রযোজককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা। এটি ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর।তাই আমাদের কাছে অভিযোগ আসার পরপরই অ্যাকশন নিয়েছে। আটকৃতরা পাইরেসির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App