×

জাতীয়

শিল্পকলায় ‘সে এক স্বপ্নের রাত’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১০:০২ পিএম

শিল্পকলায় ‘সে এক স্বপ্নের রাত’

শিল্পকলা একাডেমিতে দৃষ্টিপাত নাট্যদল মঞ্চায়ন করেছে ‘সে এক স্বপ্নের রাত’। ছবি: ভোরের কাগজ’

শিল্পকলা একাডেমিতে দৃষ্টিপাত নাট্যদল মঞ্চায়ন করেছে ‘সে এক স্বপ্নের রাত’। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

ড. খন্দকার তাজমি নূর রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, সাফায়েত, আব্দুল হালিম আজিজ, রফিক, বাচ্চু প্রমুখ।

দুজন মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘সে এক স্বপ্নের রাত’। অর্ণব-বেলার সংসারে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায় এক শিশি সুগন্ধি। বেলা সেটি উপহার হিসেবে পান তার পুরোনো বন্ধু রাসেলের কাছ থেকে। সেটার ঘ্রাণ ঘরে যতই ছড়িয়ে পড়ে, দুজনের মধ্যে ততই দূরত্ব বাড়ে। এভাবেই এগিয়ে যায় গল্পটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App