×

জাতীয়

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা

প্রতি লিটার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নতুন দর যথাক্রমে বোতলজাত ও খোলা তেলের দাম- ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

টিপু মুনশি জানান, পাম তেলের মূল্য ৪ টাকা কমানো হবে। লিটারপ্রতি দর হবে ১২৪ টাকা। এক থেকে দুই দিনের মধ্যেই সয়াবিন ও পাম তেলের নতুন দর কার্যকর হবে।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিকাল থেকেই অভিযানে নামবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App