×

জাতীয়

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু হলো।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বশেষ মারা যান ৫৫ বছর বয়সী হাসিনা মমতাজ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভাস্থ দিঘিরপাড় এলাকায় একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন, সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯), সোহান (৪৫) ও হাসিনা মমতাজ (৫৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসিনার মৃত্যু হয়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App