×

জাতীয়

রাজধানীতে সিএনজিতে বাসের ধাক্কা, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:২৯ এএম

রাজধানীতে সিএনজিতে বাসের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় সিএনজি চালিতো অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, চালক সাধবিন ইসলাম শাওন (৩৪) ও যাত্রী শাহ আলম ভুইয়া (৬০)।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা আতিক মার্কেট মসজিদ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা জানান, বাসের ধাক্কায় অটোরিকশাটির চালক ও যাত্রী মারা গেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করার দেখা হচ্ছে।

নিহত শাহ আলমের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। বর্তমানে ডেমরা দক্ষিণ টেংরা এলাকায় থাকতেন।

আর অটোরিকশা চালক শাওনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বর্তমানে সবুজবাগ মাদারটেক এলাকায় থাকতেন তিনি। বাবার নাম মৃত ফাইজুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App