×

জাতীয়

সাংবাদিক আমিনুর রহমান তাজ মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০১:০৫ পিএম

সাংবাদিক আমিনুর রহমান তাজ মারা গেছেন

আমিনুর রহমান তাজ

না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি, সাংবাদিক আমিনুর রহমান তাজ। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগের বাসায় তার মৃত্যু হয়। তাজের ছোট ভাই মেরাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিক করেছেন। তিনি জানান, গত শনিবার সকালে মালিবাগের নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে দারুসসালাম হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বাসায় আনা হয়েছিল আমিনুর রহমান তাজকে। এদিকে, আমিনুর রহমান তাজের মৃত্যুতে শোকাহত ক্র্যাব। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটি শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাজ ‘আজকের দৈনিক’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া আমাদের সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পড়াশোনা শেষে সাংবাদিকতায় যুক্ত হন আমিনুর রহমান তাজ। তিনি আজকের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে একে একে দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানব কণ্ঠ, আজকালের খবর, দৈনিক বর্তমান, আমাদের সময়, আমাদের অর্থনীতি, দৈনিক আমার সংবাদ, যমুনা নিউজ, দৈনিক নতুন সংবাদে সুনামের সঙ্গে কাজ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App