×

জাতীয়

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৩ পাচ্ছেন ৭ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৩ পাচ্ছেন ৭ জন

ছবি: ভোরের কাগজ

সাংবাদিকতা, সংস্কৃতি, আদিবাসী গবেষণা, মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র এবং চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৩ সালের সাম্মানিক ফেলোশিপ দেয়া হচ্ছে সাতজনকে। রবিবার (১৯ নভেম্বর) বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই সাতজনের নাম ঘোষণা করেছে।

তারা হলেন, মুক্তিযুদ্ধে আক্কু চৌধুরী, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, সাংবাদিকতায় মোজাম্মেল হোসেন মঞ্জু, সংস্কৃতিতে ফাল্গুনী হামিদ, চিকিৎসাবিজ্ঞানে ডা. হালিদা হানুম আখতার, ফোকলোরে মো. আলম দেওয়ান এবং আদিবাসী গবেষণায় এ কে শেরাম পাচ্ছেন এই ফেলোশিপ।

বিভিন্ন সময়ে বাংলাদেশি ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের বাংলা একাডেমি ফেলোশিপ দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর সম্মানসূচক এই ফেলোশিপ দেয়া হয়। ১৯৬০ সাল থেকে একাডেমি এই সম্মাননা দিয়ে আসছে। সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্ত ব্যক্তিদের সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক দেয়া হয়।

আগামী ২৫ নভেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ সাম্মানিক ফেলোশিপ দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App