×

জাতীয়

পুনঃতফসিল হচ্ছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

পুনঃতফসিল হচ্ছে না

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফসিল হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জাহাংগীর বলেন, আজ (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শেষ হয়েছে। মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না। নির্বাচন কমিশন মনে করে, এ সময়সীমা বাড়ানোর আর কোনও সুযোগ নেই। আর কতগুলো দল এবং কত জন মনোনয়ন জমা দিয়েছেন তা শুক্রবার (১ ডিসেম্বর) জানা যাবে।

মনোনয়নপত্র জমাদান পর্ব শেষে এদিন বিকাল ৫টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল ৩টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বসেন। বিকালে জনপ্রশাসন সচিব, সকালে জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ নভেম্বর দেয়া ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০টির মতো দল নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App