×

জাতীয়

অনির্দিষ্টকালের জন্য আতশবাজি-পটকা-ফানুস ও মশাল মিছিল নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ এএম

অনির্দিষ্টকালের জন্য আতশবাজি-পটকা-ফানুস ও মশাল মিছিল নিষিদ্ধ

রাজধানীতে আতশবাজি, পটকা, ফানুস ও মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে আতশবাজি, পটকা, ফানুস ও মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ওই আদেশে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়োদিন ও ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষের প্রাক্কালে ডিএমপি এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশ নেবে। তবে এ আনন্দ উৎসব উদ্‌যাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে আমি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৮ ডিসেম্বর সোমবার রাত ১২টা থেকে শুভ বড়োদিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো ও মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App