×

জাতীয়

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ০২:৩০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ওই ব্যক্তি ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার ফলে মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর এ আলম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত হয়। এ ঘটনায় আহত হয় ৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App