×

জাতীয়

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ১২:০২ পিএম

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কবির মোড়ল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছে। রবিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সাবু মোল্লা ও ইউপি সদস্য এনামুল শেখের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে রবিবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কমপক্ষে নয়জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে এনামুল শেখের সমর্থিত কবির মোড়ল নামে এক ব্যক্তিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App